রাজশাহীর নর্দান পাওয়ার সাপ্লাই কোম্পানির (নেসকো) কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি সুইচ ইয়ার্ডে তিনঘণ্টা ধরে পাখির বিষ্ঠা সরাতে কাজ করেছে দমকল বাহিনী। সোমবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দমকল বাহিনীরকর্মীরা বিষ্ঠা সরানোর অভিযান চালান।
যদিও এর আগে নেসকো বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে বার্তা দিয়েছিল। যার ফলে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন রাজশাহীবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক নেসকোর এক প্রকৌশলী বলেন, ‘পাখি তাড়ানোর জন্য এয়ারগান, মরিচ পটকা ব্যবহার করা হয়। কিন্তু কিছুতেই কাজ হয়নি। আবার পাখিরা ফিরে আসে। কোনো ট্রান্সফরমার বিস্ফোরণ হলে শব্দ হলে পাখিরা একটু ওড়াউড়ি করে। এই শব্দাটাও তাদের পরিচিত হয়ে গেছে।
তাই বৃষ্টির মৌসুম শুরুর আগে বিজ্ঞপ্তি দিয়ে সোমবার (৮ মার্চ) রাজশাহী শহরের বিদ্যুৎ সংযোগ চার ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময় দমকল বাহিনী ডেকে পানি দিয়ে পাখির বিষ্ঠা ধুয়ে নেওয়া হয়েছে।

Post a Comment