রাজশাহীতে গ্রামীণফোন সেন্টারের স্থান পরিবর্তন


 রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে দীর্ঘ দিন ধরেই ছিল দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টার। তবে সম্প্রতি এর স্থান পরিবর্তন হয়েছে।

নগরীর কাজীহাটা এলাকা এখন গ্রামীণফোনের নতুন কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা। কাস্টমার সেন্টারটি লক্ষ্মীপুর জমজম হাসপাতালের পাশে এবং সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন পুরাতন দশতলা ভবনের বিপরীতে।
নগরীর আলুপট্টিতে গ্রামীণফোনের আগের কাস্টমার কেয়ারের স্থানটিতে এখন অন্য একটি ইলেকট্রনিক্স কোম্পানির শো-রুম।
গ্রামীণফোনের নতুন সেন্টারে অত্যন্ত মনোরম পরিবেশে গ্রামীণফোন সেবা, সকল প্রকার প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি সকল প্রকার অরিজিনাল মোবাইল ফোন, এক্সেসরিজ, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন ধরনের মোবাইল যন্ত্রাংশ পাওয়া যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, পুরনো সার্ভিসের মান পূর্ণ বহাল রাখতে তারা বদ্ধপরিকর। গ্রাহকদের তাদের নতুন সেন্টার পরিদর্শন করে তাদের সেবা এবং প্রোডাক্টের মান যাচাই করতেও বলছে কর্র্তৃপক্ষ।
এদিকে সেবাগ্রহীতারা জানাচ্ছেন, নতুন গ্রামীণফোন সেন্টারের সার্ভিস পেয়ে তাদের ভাল লেগেছে। কোন সমস্যা নিয়ে তারা গেলে সার্ভিস প্রতিনিধিরা অনেক আন্তরিকতার সাথে সমাধান করে দেন। এখানে সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোনও পাওয়া যায়। নতুন সেন্টারের সেবা আগের মতোই ভাল।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget