নারায়ণগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে (২২) ধর্ষণের চেষ্টাকালে রিয়াজউদ্দিন (২৬) নামে এক যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার রাতে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজউদ্দিন কুমিল্লার দাউদকান্দির সরকার কান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার গার্মেন্টস ছুটি হওয়ার পর রাত ৮ টার দিকে ওই তরুণী দাসেরগাঁ- লাঙ্গলবন্দ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দাসেরগাঁ এলাকায় নির্জন রাস্তায় একা পেয়ে রিয়াজউদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রিয়াজউদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

Post a Comment