চারঘাটে মা ইলিশ রক্ষায় পোড়ানো হলো দেড় লাখ মিটার জাল

 


চারঘাটে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান অব্যহত রয়েছে। গত চারদিনে পোড়ানো হয়েছে প্রায় দেড়লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। চারঘাট নৌপুলিশের সহযোগিতায় চলমান এই অভিযানে পাঁচ কেজি মা ইলিশ জব্দ ও একজন জেলেকে আটক করা হয়েছে।

 পরে জব্দকৃত এইসব অবৈধ জাল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেকে হাজির করলে শুনানি শেষে আর কোনদিন অবৈধভাবে ইলিশ মাছ ধরবে না এই মর্মে মুচলেকা দিলে মা ইলিশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও চারঘাট নৌ ফাঁড়ির সহযোগিতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে সারা দেশের ন্যায় গত ১৪ অক্টোবর থেকে মা ইলিশ আহরণ রোধে পদ্মা ও বড়াল নদীতে অভিযান অব্যহত রয়েছে।

 পাশাপাশি ইলিশ বাজারজাত করণরোধে উপজেলার প্রতিটি বাজারগুলোতে অভিযান অব্যহত রয়েছে। মাছ ধরা বন্ধে জনসচেতনায় উপজেলা মৎস্য অধিদপ্তর মাইকিং, উঠান বৈঠক ও উপজেলার বিভিন্ন হাটবাজারে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন।

এছাড়া ভিজিএফ এর আওতায় কর্মহীন হয়ে পড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget