রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর শাখা’র ডিবি পুলিশের একটি দল। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বোয়ালিয়া থানাধিন পাঠানপাড়া মুক্তমঞ্চের পাশে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে এসআই মোঃ আবু জোবায়ের, মোঃ মশিয়ার রহমান সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলো: নগরীর কাটাখালী থানাধিন চরখানপুর এলাকার মোঃ নিয়াজ উদ্দিনের ছেলে মোঃ সোহেল রানা (২৫) ও মতিহার থানাধিন চরশ্যামপুর এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ সুমন আলী (২৭)। ডিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Post a Comment