চারঘাট পৌর নির্বাচনে বিএনপিতে তৃণমূলের চাওয়া আব্দুস সালেক আদিল

 


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হচ্ছেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালেক ( আদিল ) ।

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটভূমির অন্যতম হচ্ছে এই চারঘাট উপজেলা। আর এই চারঘাট  উপজেলা সদরকে কেন্দ্র করে ১৯৯৮ সালে চারঘাট পৌরসভা গঠন করা হয়। পৌরসভায় নির্বাচন খুবই সন্নিকটে। এরই মধ্যে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, করছেন গণ-সংযোগও। 

তবে সবাইকে চমক দিয়ে সামনে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন পৌর শ্রমিকদল নেতা আব্দুস সালেক আদিল। চারঘাট  পৌর বিএনপি ও তৃণমূলের ভরসাস্থলে পরিণত হয়েছেন তিনি।    

আব্দুস সালেক আদিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। 

তারুণ্যর প্রতীক এই শ্রমিকদল নেতা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার অভাব রয়েছে এবং বেশিরভাগ জনপ্রতিনিধিরাই হয়ে গেছেন আত্মকেন্দ্রিক যা আধুনিক পৌরসভা নির্মাণের জন্য একটি বড় বাধা। চারঘাট পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানকার জনগণ পাচ্ছে না তাদের কাঙ্খিত সুযোগ-সুবিধা। পৌরসভায় দৃশ্যমান নানা সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই। এরই ফলশ্রুতিতে চারঘাট পৌরবাসী আগামী নির্বাচনে খুঁজে নিবেন তাদের যোগ্য সেবককে। 

তিনি আরও বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দেয়, ভোটে নির্বাচিত হয়ে পৌরবাসীর সকল সমস্যা সমাধানে সর্বদা কাজ করে যাবো। তিনি আশা করেন অতীতের সকল মানবিক কর্মকান্ড ও সামাজিক নানা দুর্যোগে তার আত্মসেবা বিশ্লেষণ করে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন দেওয়া হবে।

পৌরসভার বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ১৯৯৮ সালে পৌরসভা গঠনের পর থেকে ২২ বছর অতিবাহিত হলেও এলাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দুই মেয়াদে বিএনপির দায়িত্বপ্রাপ্ত মেয়র শুধু রুটিন মাফিক দায়সারা কাজ করে চলেছেন। দলীয় কর্মীরা নানা সমস্যা নিয়ে বিএনপির মেয়রের কাছে গেলেও কোনো প্রতিকার পায়নি। করোনাকালেও আব্দুস সালেক আদিল ছাড়া বিএনপির কোনো নেতা কর্মীদের পাশে ছিলেন না।  

কাজেই তৃণমূল বিএনপির চাওয়া- বিপদে আপদে যে পাশে ছিলেন, পৌর নির্বাচনে প্রার্থী হিসাবে তাকেই মূল্যায়ন করবে দলের নেতা কর্মীরা। সেদিক থেকে জনপ্রিয়তায় আব্দুস সালেক আদিল বিএনপির অন্য পার্থীদের থেকে অনেক এগিয়ে রয়েছেন।

আব্দুস সালেক আদিল ছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন, সদ্য বিলুপ্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বিকুল ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক।

উল্লেখ্য, চারঘাট পৌরসভার সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। আর নির্বাচিত মেয়র হিসেবে শপথগ্রহণ করেছিল ২০১৬ সালের ১৫ জানুয়ারি। কোন মামলা মোকাদ্দমা না থাকলে নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বর/২০ অথবা জানুয়ারী/২১ এর মধ্যেই এখানে ভোট হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget