রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

 

রাজশাহীতে ইয়াবা বড়িসহ দুই যুবককে করেছে র্যাব। পৃথক দুই অভিযানে আটক ওই দুই যুবকের কাছ থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট দুই থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার দুই যুবকের মধ্যে মামুনুর রশিদ (২৬) জেলার চারঘাট উপজেলার রাওথা গ্রামের আকবর আলীর ছেলে। আর মো. রহিম (২০) মহানগরীর কাটাখালি থানার চককাপাশিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ।

র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান দুটি পরিচালনা করে। র্যাবের দুই পৃথক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চারঘাটের জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪৪৫ পিস ইয়াবা বড়িসহ মামুনুর রশিদকে আটক করা হয়। এছাড়া রাতে চককাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা বড়িসহ রহিমকে আটক করা হয়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget