করোনার লক্ষণ-উপসর্গ গোপন করা অপরাধ

 

কোভিড-১৯ তথা করোনাভাইরাস মহামারিতে জ্বর-কাশি বা এই ব্যাধিটির কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে তা গোপন করা অপরাধ। এজন্য করোনার কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। অন্যথা মহামারি রোগ গোপন করা অপরাধ হিসেবে গণ্য হবে।

করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসে শুক্রবার দুপুরে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। তাই এই মুহূর্তে যে কারও করোনার লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে।’

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না। এই মহামারি রোগ গোপন করা একটি অপরাধ। কাজেই মহামারির কোনো লক্ষণ-উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে হবে। এই মহামারি প্রতিরোধে সহায়তা করতে হবে।

 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget