রাজশাহীতে দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

 


রাজশাহী নগরীতে দোকানে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রাকিব টেলিকম এন্ড এলপি গ্যাস স্টোরের দোকানের মালিকের কপালে পিস্তল ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত ১০টার সময় মহানগরীর রাজপাড়া গ্রেটার রোড নতুন বিল সিমলার এলাকায় এই ঘটনা ঘটে।

দোকানের মালিক রাকিব জানিয়েছেন, রাত ১০টার দিকে দুইজন ছিনতাইকারী তার দোকানে প্রবেশ করে তার কপালে পিস্তল ঠেকিয়ে তার দোকানে বিদ্যুৎ বিল ও বিকাশের ২০ টাকা নিয়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যাই। ছিনতাইকারীরা যাওয়ার সময় বলে গেছে পুলিশকে জানালে এরপরে তোকে গুলি করে জানে মেরে ফেলবেন। পরে পুলিশ এসে তদন্ত করে চলে যাই।

রাকিব আরও জানিয়েছেন, দুই ছিনতাইকারীকে তিনি চিনতে পেরেছে। তাদের বাড়ি বিলসিমলা এলাকাতেই। পুলিশের কাছে তাদের নাম জানিয়েছে। তারা দুইজনেই ছিনতাই ও মাদক মামলার আসামী বলে জানা গেছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget