নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক নিহত: রাশিয়ান নাগরিক আহত

 


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম সাগর (২৫) নামে মাইক্রোবাসের এক চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অপর এক বিদেশী নাগরিক। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে গুনাইঘাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাগর পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মধ্যেখোলা কলোণী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত বিদেশী নাগরিক গারজিনা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ফরম্যান ও রাশিয়া দেশের নাগরিক।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে নাটোর-পাবনা মহাসড়কে গুনাইঘাটি এলাকায় নাটোর থেকে পাবনা গামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) সাথে পাবনা থেকে ঢাকাগ্রামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। পরে সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে এসে সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায় সে। অন্যদিকে বিদেশী নাগরিক গারজিনাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে রাশিয়ান নাগরিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম।



(https://silkcitynews.com/?p=536617)

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget