চারঘাটে নৌকার পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে আ”লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২.....


রাজশাহীর চারঘাটে নৌকার পোষ্টারের উপর ধানের শীষের পোষ্টার টানানো ও নৌকার পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এ দিকে সংঘর্ষের ঘটনায় চারঘাট বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে দুপুরের দিকে পরিস্থিতি শান্ত করে।
ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার
স্থানীয়রা জানান, শুক্রবার প্রতীক বরাদ্দের পরে চারঘাট বাজার চার রাস্তার মোড়সহ বাজারের বিভিন্ন জায়গায় নৌকার ও ধানের শীষের পোষ্টার টানানো হয়। শনিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের নিকট আগে থেকে টানানো নৌকার পোষ্টারের উপর বিএনপি প্রার্থী জকিরুল ইসলাম বিকুলের সমর্থকরা ধানের শীষ প্রতীকের পোষ্টার টানাতে গেলে নৌকার প্রার্থী একরামুল হকের সমর্থকরা পোষ্টারের উপর পোষ্টার টানাতে নিষেধ করে।
এ নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংবাদ পেয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ও বিএনপির মেয়র প্রার্থী জকিরুল ইসলাম বিকুলের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ককটেলের বিস্ফোরনের ঘটিয়ে চারঘাট বাজারে লাঠিসোঠা ও হাসুয়া নিয়ে জড়ো হতে থাকে।
এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরাও বাজারে জড়ো হয়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, পৌর আওয়ামীলীগ নেতা আজিমুদ্দিন আজিম, পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন মুক্তা, শ্রমিকলীগ নেতা বিপ্লব আলী আহত।
পৌর আ’লীগ নেতা আজিম
অপর দিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ঘটনা তাদেরও ৫/৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের নিজ বাড়ী থেকে মাত্র ৫শ গজ দুরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় গেটের কাছে আগে থেকে নৌকার পোষ্টার টানানো ছিল। শনিবার সকালে সেখানে নৌকার পোষ্টারের উপর বিএনপির মেয়র প্রাথী বিকুলের ধানের শীষ প্রতীকের পোষ্টার টানায় তার সম

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget