দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত



রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মাহাবুর রহমান (৩৮)। উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে তার বাড়ি। বাবার নাম আজাদ আলী।
আজ শনিবার সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এরপর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘এইমাত্র বিষয়টি শুনলাম। বিস্তারিত জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম।’
ওসি জানান, নিহতের মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে হত্যা মামলা হবে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget