লালপুরে বেড়া কেটে চুরির সময় ২ দোকান চোরকে গণপিটুনী


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে দোকানের বেড়া কেটে চুরির সময় হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে চোরকে পুলিশে দিল জনতা। সোমবার ৮ মার্চ মাঝরাতে উপজেলার মোহরকয়া গ্রামে এঘটনা ঘটে। লালপুর থানা পুলিশ, হাসপাতাল ও স’ানীয় সূত্রে জানাযায়, গত সোমবার মধ্যরাতে উপজেলার মোহরকয়া গ্রামে রাকিবের মুদী দোকানের বেড়া কেটে চুরির সময় টের পেয়ে যায় প্রতিবেশীরা । তাদের চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে দোকান ঘিরে ফেলে লোকজন। এসময় পালানোর চেষ্টা করলে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে জনতা। আটকের পর ওই দুই চোর ব্যাপক গণপিটুনীর স্বীকার হয়। খবর পেয়ে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। আটককৃতরা হলো লালপুরের বিশ^ম্ভরপুর গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে রমজান ও রুহুল আমিন। অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget