দুর্গাপুরে মেয়রের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

 


গত ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি অনলাইন টিভিতে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের জড়িয়ে মেয়র তোফাজ্জল হোসেনের উদ্দেশ্যমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে দুর্গাপুর প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমাজের সকল সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

বুধবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানবন্ধনে প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সাংবাদিক সমাজের আহব্বায়ক মোবারক হোসেন শিশির।

বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম শাহাজামাল।

সাংবাদিক মিজান মাহীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম আমিনুল ইসলাম, গোলাম রসুল, এস এম শাহাজামাল, সদস্য আব্দুল খালেক, জিএম কিবরিয়া, জুবায়ের তুহিন, ফরিদ আহমেদ আবীর, শাহিন আলম, রুবেল হক, মোফাজ্জল হোসেন, মাসুদ রানা তুষার, মশিউর রহমান ও হাফিজুর রহমান প্রমুখ। উপজেলার কর্মরত সাংবাদিকরা ছাড়াও নানান শ্রেণি পেশার প্রায় দুইশতাধিক জনসাধারণ মানববন্ধনে অংশ নেন

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget