লালপুরে ৭ মাদক সেবি আটক

 


মোঃ মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৭ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মধুবাড়ী গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সুত্রধরের ছেলে বিজন চন্দ্র সুত্রধর (৪৯),মানিকহার গ্রামের বক্স মালিথার ছেলে মিথুন (২১),জেহের মালিথার ছেলে মহিদুল (৪৫), কালুপাড়া গ্রামের খায়েজের ছেলে লিটন আলী (৪০),করিমপুর গ্রামের ফিরোজের ছেলে সজিব আলী (২২), হাসেম প্রাং এর ছেলে বিপ্লব প্রাং এবং আমজাদ আলীর ছেলে রফিক আলী (২৭)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, রবিবার তাদের আদালতে পাঠানো হবে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget