দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে বিদ্রোহী মেয়র প্রার্থীর মৌন মিছিলে নৌকার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ৫জন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বিদ্রোহী মেয়র প্রার্থী হাসানুজ্জামান সান্টুর পক্ষে মৌন মিছিল করার জন্য দুর্গাপুর হল মাঠে জড় হতে থাকে তার সমর্থকরা। পরে বিকেল সাড়ে ৫টায় মিছিলটি বের করে উপজেলা চত্বরে পৌছালে নৌকার মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থকরা তাদের মিছিলে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠি চার্জ করলে দৌড়ে পালাতে গিয়ে উভয় পক্ষের প্রায় ৫জন নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন, শরিফুজ্জামান শরিফ, মুন্না, আমরুল, নয়ন ও পুলিশ সদস্য সোহেল। স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু দাবি করনে, বিকেলে তারা মৌনমিছিল বের করলে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ ৮-১০জন তাদের কর্মীর উপরে হামলা চালায়। এসময় তাদের মিছিলে পেছনে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এতে তার কায়েকজন কর্মী আহত হন। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়ায় বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়ের রাখা হয়েছে।

Post a Comment