রঙ বাংলাদেশ-এ বসন্ত উৎসব

 


শীত শেষে ঋতুরাজ বসন্ত আসে ফুলে সৌরভ নিয়েই। অন্যরকম ভালোলাগায় দিনটি উদযাপনের প্রতীক্ষায় যারা রয়েছেন, তাদের জন্য রঙ বাংলাদেশ সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ।

হলুদ,বাসন্তি, গোল্ডেন, সবুজ ও নীল রঙে উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক।
পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি।
সংগ্রহে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, স্কাট সেট, টপস, কুর্তা,সিঙ্গেল পালাজ্জো, সিঙ্গেল ওড়না ও ব্লাউজ রয়েছে।

ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও কাতুয়া। ছোটদের আনন্দ ছাড়া উৎসব পূর্ণতা পায়না। এজন্য শিশুদের জন্য রঙ বাংলাদেশ এনেছে রঙিন সব পোশাক।
মহামারি করোনা থেকে বাঁচতে ছোট বড় সবার জন্য পোশাকের সঙ্গে মানানসই কাপড়ের মাস্কও রয়েছে এবারের আয়োজনে।

রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, ফ্লোরাল মোটিফে মূলত ট্র্র্যাডিশানাল পোশাকই থাকছে এই কালেকশনে আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমৎকার এই ফাল্গুন সংগ্রহ। শুধু শোরুমেই নয়, অনলাইন থেকেও কেনা যাবে ফাল্গুনের পোশাক।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget