মিয়ানমারে গুলিতে আহত বিক্ষোভকারী তরুণীর মৃত্যু


 সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ করার সময় গুলিতে আহত এক তরুণীর মৃত্যু হয়েছে। সিএনএন‘র খবরে বলা হয়, ওই নারীর মাথায় গুলি করা হয়। শুক্রবারে বেলা ১১টার সময় তাকে মৃত ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়রি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর এটি প্রথম কোনো হতাহতের ঘটনা।

খবরে বলা হয়, ২০ বছর বয়সী তরুণী মিয়া থিউ থিউকে গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের রাজধানী নেপিদোতে বিক্ষোভ করার সময় মাথায় গুলি করা হয়। সেই থেকে তিনি মারাত্মক আহত অবস্থায় ছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আহত হওয়ার পর ভুক্তভোগীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন একজন জানান, মাথায় গুলি লাগার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কি তো এক ফেসবুক পোস্টে জানান, ওই নারী মোটরসাইকেলের হেলমেট পরেন, সেই হেলমেট ভেদ করে তার মাথায় গুলি লাগে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রতিবাদ চলাকালীন জলকামান থেকে থেকে রক্ষার সময় একজন নারী হঠাৎ করে মাটিতে ঢলে পড়েন। ওইদিন থেকে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের তার ছবি প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু হয়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget