চারঘাটে মেয়র পদে আ’লীগের একরামুল ও বিএনপির দুই জনের মনোনয়নপত্র জমা

রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা কাছে নিয়মতান্ত্রিক ভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন প্রমুখ। দিকে মনোনয়নপত্র জমা দেয়ার আগে বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নেতাকর্মী সমর্থকরা জড়ো হতে থাকে একরামুল হকের বাড়ীসহ বাজারে। এসময় চারঘাট বাজার চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে একরামুল হক কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ছাত্র রাজনীতি শুরু করেছিলাম আমার শ্রদ্ধেয় নেতা সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হকের কাছ থেকে। আজকের এই দিনে আমি আমার শ্রদ্ধেয় নেতা রায়হানুল হক রায়হান ভাইয়ের পা ছুয়ে দোয়া নিয়েছি। তিনি বলেন, আমি আমার নিজের জন্য নয়, চারঘাট পৌরবাসীর উন্নয়নের জন্য রাজনীতি করি। আমি নির্বাচিত হলে মাদক,সন্ত্রাস দমন করে চারঘাট পৌরসভাকে একটি আধূনিক পৌরসভা গড়তে জনগনকে সঙ্গে নিয়ে সব ধরনের কাজ করবো ইনশাহআল্লাহ। এরপর দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন তিনি। বিকেলের দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এছাড়াও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হকও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ফেব্রুয়ারী। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারী এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget