রাজশাহী মহানগরীতে ৭০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার সকাল ৮ টার দিকে নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর পক্ষ থেকে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্ততে বুধবার সকালে শিরোইল বস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এসময় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাগুয়ান গ্রামের মৃত মিলনের ছেলে মো. কামরুজ্জামান (২৩), আমতলীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৩) এর কাছে থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব।

Post a Comment