রাজশাহীর চারঘাটে ভ্যান চালকের লাশ উদ্ধার


প্রতিনিধি মোঃ হিমেল সরকার:
রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। নিহত ভ্যান চালক চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে (ভ্যান চালক) সাজদার রহমান (৪৫)।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে সাজদার রহমান বাড়ি থকে বের হয়ে পার্শ্ববর্তী গোবিন্দপুর হাটে বাজার করার কথা বলে বের হয়ে গিয়ে আর ফিরে অসেনি। 

বৃহস্পতিবার সকালে এলাকাবাসি ইউসুফপুর কলেজের উত্তরে একটি আমবাগানের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে নিহত সাজদারের পিতা মাতা ছুটে যায় এবং তারা সাজদারের লাশ শনাক্ত করে।

সংবাদ পেয়ে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লামটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মৃ্গে প্রেরণ করে।

নিহত সাজদারের স্ত্রী এক সন্তানের জননী নাজমা বেগম (৩২) জানায়, তার স্বামী একজন ভ্যান চালক তার কোন শত্রু নেই বলেও সে জানায়।

এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন নিহতের কানের পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তরিত জানা যাবে। এ ব্যাপারে নিহতের ছেলে রাজু বাদি হয়ে একটি মামলা করেছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget