নারীর প্রতি অসম্মান মেনে নেয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 


পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ সংসদ সদস্য শাহ্রিয়ার আলম বলেন, একজন নারী প্রধানমন্ত্রীর দেশে নারীর প্রতি অসম্মান মেনে নেয়া যাবে না। শনিবার বাঘা উপজেলায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সমস্যা দুর করার দায়িত্ব সকলের। দেশের চলমান প্রেক্ষাপটে আমরা পত্র-পত্রিকায় লক্ষ্য করেছি মসজিদের ঈমাম এবং মাদ্রাসা সুপার কর্তৃক নারী নির্যাতনের ঘটনা। এটা অত্যান্ত লজ্জাকর ও দুঃখজনক। আমাদের সরকার নারী এবং শিশুদের প্রতি যে সামাজিক নির্যাতন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সর্বোচ্চ শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তেমনি নারী ও শিশু নির্যাতনের বিষয়েও অনুরুপ চিন্তা ভাবনা চলছে।

তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের সংকল্প নিতে হবে এখন থেকে যাতে কোন এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা না ঘটে।

শাহরিয়ার আলম বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। অপ্রতিরোধ্য উন্নয়নের গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। খুব শীগ্রই বানেশ্বর থেকে ঈশ্বরদী যাওয়ার রা¯াÍটি আঞ্চলিক মহাসড়কে পরিণত হবে। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে কেউ গৃহহীন থাকবে না। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী খুব শীগ্রই চরাঞ্চলের বিদ্যুতায়ন এবং আমার নিজস্ব অর্থায়নে বাঘার আড়ানীতে মা ও শিশু হাসপাতালের শুভ উদ্ভোধন করবেন।

তিনি চারঘাট-বাঘাবাসীর উদ্দেশ্যে বলেন, গত সাড়ে ১১ বছরে আমি দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন থেকে শুরু করে অসংখ্য অবকাঠামো উন্নয়ন কাজ করেছি। তারপরেও বলছি, যদি কোন এলাকায় উন্নয়ন না হয়ে থাকে তো অপনারা আমাকে জানাবেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী সানিউল হক, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম।

এর আগে উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের সচিত্র প্রতিবেদন ভিডিও প্রদশনীর মাধ্যমে তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন।

বাঘা উপজেলা প্রকৌশলী শ্রী-রতন কুমার জানান,আজকের অনুষ্ঠানে যে সকল উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্ততর স্থাপন করা হয়েছে সেগুলো হলো- উপজেলা প্রশাসনিক ভবন, মনিগ্রাম গ্রামীণ বাজার উন্নয়ন, বাজুবাঘা ইউনিয়ন ভুমি অফিস, ও গড়গড়ি ইউনিয়ন ভুমি অফিস। এ ছাড়াও নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে তেথুলিয়া ও মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

এদিকে শনিবার বিকেলে চারঘাট উপজেলার পল্লী বিদ্যুতের ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মমিনুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামিউল হক, শিক্ষা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরি, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামূল হক, উপজেলা যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুনসহ শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এরপরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলক উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget