রাজশাহীতে অন্যের এটিএম কার্ডে টাকা তোলার চেষ্টায় আটক ১

 



রাজশাহীতে অন্যের দুইটি এটিএম কার্ডে বুথ থেকে টাকা তোলার চেষ্টার সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকায় সিটি ব্যাংকের বুথ থেকে তাকে আটক করা হয়।

তার নাম রিপন (৩৫)। বাড়ি নগরের তেরখাদিয়া এলাকায়। সে একজন রিকশা চালক।

রাজপাড়া থানার ওসি শাহদাত হোসেন খান বলেন, আটক ব্যক্তি সকালে সিটি ব্যাংকের দুটি এটিএম কার্ড নিয়ে বুথে প্রবেশ করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি টাকা তোলার চেষ্টা করেন। টাকা তুলতে দেরি হওয়ায় বুথের প্রহরী তাকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, আটক ব্যক্তি রিকশা চালান। কার্ড দুটি কুড়িয়ে পেয়েছিল বলে সে জানিয়েছে। তার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget