রাজশাহীতে হেরোইন ও নারীসহ কৃষকলীগ নেতা আটক

 


রাজশাহীতে হেরোইনসহ এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে এক নারীকেও গ্রেপ্তার করা হয়। দুজনের কাছে পাওয়া গেছে ৫০ গ্রাম হেরোইন।

সোমবার বিকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান।

গ্রেপ্তার কৃষকলীগ নেতার নাম রুহুল আমিন (৩৫)। তিনি গোদাগাড়ীর কামিরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। রুহুল আমিন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার আসিফ হোসেনের স্ত্রী রোজিনা খাতুনকে (২০)।

ওসি নিবারন জানান, কৃষকলীগ নেতা রুহুলের কাছে ৪০ গ্রাম হেরোইন ছিল। আর তার সঙ্গে থাকা রোজিনার কাছে ছিল ১০ গ্রাম। তারা বাস স্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget