বাঘায় পদ্মায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

 


রাজশাহীর বাঘায় নিখোঁজের পরদিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১-০৯-২০) দুপুরের আগে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাঙগাড়ি (শিমুল তলা) খেয়াঘাট এলাকা থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১-০৯-২০) একই উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিকটবর্তী সরেরহাট খেয়াঘাট এলাকার পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ৭ বছর বয়সের শিশু রিমন হোসেন। তার নিজ বাড়ি বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামে। পিতার নাম আবুল কালাম ওরফে কালু।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিখোঁজের পর বাঘা ফায়ার সার্ভিসের টিম ও রাজশাহীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার ব্যাঙগাড়ি (শিমুল তলা) খেয়াঘাট এলাকায় শিশু রিমনের মরদেহ ভাসতে দেখে থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget