রাজশাহী নগরীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২২) ও তার ফুপাতো ভাই রিমনের (১৪) সন্ধান মেলেনি।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নৌকাডুবির পর থেকে তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। নগরীর উপকণ্ঠ হারুপুর নবগঙ্গায় এ নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচেছেন মাঝিসহ ১৩ জন।

Post a Comment