বাঘায় পদ্মা নদী থেকে শিশুর গলিত লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অজ্ঞাত মেয়ে (১২) শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঘা থানার পুলিশ এই লাশ উদ্ধার করে।জানা যায়, বাঘা উপজেলার খায়েরহাট আবদুল হালিম মাষ্টারের বাড়ির দক্ষিণে স্থানীয়রা সন্ধ্যার আগে পদ্মা নদীতে ভাসমান অবস্থা একটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। বাঘা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরনে সবুজ রঙ্গের সালোয়ার ও নেভি ব্লু সাদা রঙ্গের কামিজ এবং মাথা ন্যাড়া করা ছিল। দেহ পচে গন্ধ বের হচ্ছিল।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ শনক্তের জন্য দেশের বিভিন্ন থানায় ছবি প্রেরণ করা হয়েছে। রোববার সকালে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget