গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬



রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৬জন।
আজ ১৫জুলাই বুধবার আনুমানিক সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে চাঁপাই গামী পাইপ ভর্তি ট্রাকটি কন্ট্রোল হারিয়ে চাঁপাই থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সবজি (কাঁচা মরিচ) ভর্তি ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন ।
আহতরা হলেন মোহনপুর থানার কেশরহাট গ্রামের মোঃ মজদুর রহমানের ছেলে ড্রাইভার মোঃ বিপ্লব(২৬), একই গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ মিঠুন (৩০), অপরজন টুংগী পশ্চিম পাড়ার মোঃ আমির হামজার ছেলে মোঃ শাহজাহান(৩০) ।
আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এবং ঘটনার পরবর্তী সময়ে গোদাগাড়ী মডেল থানার পুলিশ গিয়ে গাড়ি দুটি উদ্ধার ও যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী সময়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget