করোনা ঝুঁকি এড়াতে ঢাকাবাসীর জন্য ‘ডিজিটাল হাট’ চালু হচ্ছে আজ


করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকাবাসীর জন্য কোরবানির পশু কেনাবেচার ‘ডিজিটাল হাট’ চালু হতে যাচ্ছে। ভার্চুয়াল এই হাটে শুধু পশু কেনা যাবে তা নয়; মিলবে বাসায় পরিবহন ও কসাই সেবাও। সেবা নিতে অনলাইন বুকিং ও সেবামূল্য পরিশোধের ব্যবস্থাও থাকছে এই হাটে।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে ভার্চুয়াল এ হাট অনলাইনে উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এই হাট পরিচালনা করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। হাট বাস্তবায়নে সঙ্গী হয়েছে আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget