রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ (৩১) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
রকি কুমার ঘোষ কয়েক দিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। রাজশাহী সিটি করপোরেশনের কর্মীরা গেল ৩০ জুন তার নমুনা সংগ্রহ করেন। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হলো। বর্তমানে তিনি বাড়িতেই আছেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget