চারঘাটে আরো দুজন করোনা পজিটিভ,সর্বমোট ১৪ জন

চারঘাট প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় আজ শনিবার নতুন করে আরো দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডাঃ আতিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ০৫ জুন পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে পজিটিভ আসে চারঘাট উপজেলার রায়পুর গ্রামের নাজিরুল ইসলামের ছেলে মাজাহারুলের। আজ শনিবার মাজাহারুলের স্ত্রী মিরা বেগমের রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তবে তাদের ০৭ মাসের শিশুর করোনা নেগেটিভ এসেছে।

অপরজনের নাম রোকনুজ্জামান। তিনি হেমন্তের মোড়ের আশরাফুজ্জানের ছেলে। বায়িং হাউজে কর্মরত ছিলেন তিনি। গত ২৬ মে গাজীপুরের মাওনা থেকে নিজ বাড়িতে ফিরেছেন তিনি।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন আতিকুল হক জানান, নতুন দুইজনের করোনা পজিটিভ এসেছে। তবে পুলিশ একাডেমীর দুজন সহকারী পুলিশ সুপার করোনা মুক্ত হয়েছেন। চারঘাট উপজেলায় সর্বমোট ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

Marcadores:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget