রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান হেরোইনসহ গ্রেফতার ০১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুর পাড়া এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ রবিন (১৯) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার মোঃ রবিন (১৯) চন্দ্রিমা থানা এলাকার হাজরাপুকুর বিহারী কলোনীর মোঃ কামরুল ইসলামের ছেলে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী র‌্যাবের কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে আজ শনিবার সন্ধ্যায় মহানগর শাহমখদুম থানাধীন তালপুকুর পাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। ওই সময় ০১ কেজি হেরোইন (খ) ০১ টি মোবাইল ফোন (গ) ০১ টি সীমকার্ড (ঘ) ০১ টি মেমোরীকার্ড (ঙ) ০১ টি অটোরিক্সাসহ মোঃ রবিন (১৯)কে গ্রেফতার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।
Marcadores:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget